মোস্তাফিজ নয়, শিশিরকে দুষছে চেন্নাই

 

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস ছয় উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি খরচ করেছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

ipl 2024 8 mustafizur rahman৫১ রান খরচ করেছেন কাটার মাস্টার

তিন বল হাতে রেখেই চেন্নাইয়ের দেওয়া ২১১ রানের লক্ষ্যে পৌঁছে যায় লখনৌ। স্বাগতিকদের হয়ে এদিন বল হাতে সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজ। ৩.৩ ওভারে ৫১ রান খরচ করেন এই বাঁহাতি পেসার।

শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল লখনৌর। চেন্নাইয়ের ভক্তদের কাঁদিয়ে কাটার মাস্টারের করা প্রথম তিন বলেই জয় তুলে নেন সফরকারীদের তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

ম্যাচ হারের কারণ দর্শাকে গিয়ে গায়কোয়াড় বলেন, ‘এই পরাজয় মেনে নেওয়া কঠিন। লখনৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাটিং করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

ব্যাটিং অর্ডারে জাদেজার উন্নতি নিয়ে গায়তকোয়াড় বলেন, ‘জাদেজাকে আমরা চার নম্বরে নামিয়েছি। পাওয়ারপ্লেতেই আমরা দুই উইকেট হারিয়েছি। এজন্য জাদেজাকে নামিয়েছি। দুই উইকেট পড়লে জাদেজা ব্যাটিংয়ে আসবে। এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল। আমার মনে হয় আমাদের দলীয় রান কম হয়েছে। অবশ্য লখনৌ যেভাবে ব্যাট করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হয়।’

Post a Comment

0 Comments