হাওরে ধান কাটার ধুম

 হাওরে ধান কাটার 




বৈশাখের শুরু থেকে হাওরে চলছে বোরো ধানকাটার ধুম। বাতাসে পাকা ধানের মনমাতানো গন্ধ আর তার সঙ্গে দুলছে সোনালি শিষ। এই গরমের মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক পরিবারের ছেলে-বুড়ো, নারী সবাই ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু ধান কাটা ও মাড়াই নয়; তাদের খাওয়া-ধাওয়া-নাওয়া সবই চলছে হাওরে। কেউ সময় নষ্ট করতে চাইছেন না। কারণ যে কোনো সময় উজানের ঢল ধেয়ে আসতে পারে। এ বছর ধানের ফলন ও দাম ভালো থাকায় ‘দাওয়ামারির’ রং ছড়িয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ফলন ভাল হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে নেত্রকোণা ও সুনামগঞ্জের কৃষি বিভাগ।

Post a Comment

0 Comments