শুক্রবার শেষ রাতে বিঘ্ন হতে পারে ইন্টারনেট সেবা

শুক্রবার শেষ রাতে বিঘ্ন হতে পারে ইন্টারনেট সেবা

ওই সময় এক ঘণ্টা দ্বিতীয় সাবমেরিন কেবল বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন কেবল (সিমিউই ৫) এ শুক্রবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের এ কাজ চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিলসি।

বুধবার কোম্পানিটি বলেছে, ওই সময় ওই কেবল দিয়ে এক ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে সিমিউই ৪ সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণের এ কাজ চলাকালে সারা দেশে ইন্টারনেটের গ্রাহকরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Post a Comment

0 Comments