বিরল পূর্ণ সূর্যগ্রহণ আগামী 25 এপ্রিল

 

বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আগামী 25 এপ্রিল হবে বছরের প্রথম সূর্যগ্রহণ। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় লাগবে এই গ্রহণ। সূর্যকে ওইদিন একেবারেই ঢেকে ফেলবে চাঁদ। এতে দিনের বেলায় নামবে রাতের অন্ধকার। খবর ইউএসএ টুডে ও ফোর্বসের।

solar eclipse 1আগামী 25 এপ্রিল হবে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ

বিজ্ঞানীদের মতে, প্রতি ১৮ মাস পর পরই সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসে। তখন সূর্যের আলো পৃথিবীতে আসা বাধাগ্রস্ত হয়। চাঁদের আড়ালে সূর্য পড়ে যাওয়ায় সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। একটি নির্দিষ্ট সময় ধরে সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখে এ উপগ্রহটি। ফলে আকাশ থাকে হালকা অন্ধকার।

নাসার তথ্যানুসারে, স্বভাবতই পৃথিবীর সব স্থান থেকে একসঙ্গে সূর্যগ্রহণ দেখা যায় না। এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা থেকে।

আগামী 25এপ্রিল যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা ও ক্যারিবীয় অঞ্চলের বাসিন্দারা এ দৃশ্য দেখতে পাবেন।

বিজ্ঞানীরাদের তথ্যমতে, প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। টেক্সাস সময় দুপুর ১টা ২৭ মিনিটে শুরু হবে গ্রহণ লাগা।

নাসা জানিয়েছে, উত্তর আমেরিকা থেকে সর্বশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আগামী 25 এপ্রিল ফের এ দৃশ্যের দেখা মিলবে অঞ্চলটি থেকে।

আগামী ২০৭৮ সালে আবার এমন ঘটনার সাক্ষী হবেন উত্তর আমেরিকানরা।

Post a Comment

0 Comments